কুষ্টিয়া

কুষ্টিয়ার মধুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার ইবি থানাধীন মধুপুর গরুর হাটের সামনে ধান ক্ষেতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন ইবি থানার মধুপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলীর ছেলে টুটুল হোসেন।

গুলির বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যান। সন্ত্রাসীরা যাওয়ার সময় একটি শটগান মেশিন ও কয়েকটি তাজা গুলি ফেলে যায়।

জানা গিয়েছে, নিহত টুটুল হোসেন একজন মুদি দোকান ব্যবসায়ী। তবে এখন পর্যন্ত জানা যায়নি, হত্যা কান্ডের রহস্য।

এই বিভাগের আরও সংবাদ