খুলনা
খালিশপুর থানা পুলিশের অভিযানে বিদেশী মদ ও মাদক বিক্রয়লব্ধ অর্থসহ আটক ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা পুলিশ ৯ জুন সোমবার বিকালে কাদের সর্দার কলোনী থেকে মাদক কারবারি মুরাদ হোসেন জমাদ্দার(৪১), পিতা-মোঃ হারিছুর রহমান, সাং-পশুরীবুনিয়া, থানা-কাঁঠালিয়া, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-পোর্ট কলোনী, থানা-খালিশপুর, খুলনাকে ১ বোতল বিদেশী মদ এবং মাদক বিক্রয়লব্ধ ১ লক্ষ ৪০ টাকাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১০ জুন মঙ্গলবার কেএমপি হেডকোয়ার্টার এর মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।





