খুলনা

খুলনার রূপসায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়া এলাকায় শ্বাসরোধে সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।

৮ জুন রবিবার সকালে আইচগাতি শ্বশুর বাড়ি থেকে উক্ত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া খাতুন জান্নাত প্রবাসী স্বামী শাওন শেখের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গৃহবধূ সুমাইয়া খাতুন জান্নাতকে গভীর রাতে কে বা কাহারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ওসি মাহফুজ আরও জানান, এব্যাপারে থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ