রাজশাহী

পুঠিয়ায় সৌদির সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছে। শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিটে পুঠিয়ার উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ১০ জন মুসল্লি।

ঈদের নামাজ শেষে এক মুসুল্লি বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠেনা। চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উঠে সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা।

তিনি আরও বলেন, সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয় । পুঠিয়ায় মাত্র একটি জায়গায় বিগত কয়েকবছর থেকে সৌদির সা মিল রেখে এই ঈদ পালন হয়ে আসছে।

এই বিভাগের আরও সংবাদ