খুলনা

খুলনায় অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো : খুলনার রূপসার মতিয়াখালী এলাকায় নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ক্ষতবিক্ষত অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪ জুন বুধবার সকালে এলাকাবাসী নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে থানায় খবর দেয়। পুলিশ বেলা বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

উদ্ধার হওয়া নারীর আনুমানিক বয়স ৬০ বছর। পুলিশ ধারণা করছে, মৃতদেহটি কয়েক দিন আগে নদীর স্রোতে ভেসে এসেছে। মহিলার পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি ।

এই বিভাগের আরও সংবাদ