বাগেরহাট
মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে ভিডাব্লিউবি আবেদনের উন্মুক্ত যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃমোংলার বুড়ির ডাঙ্গা ইউনিয়নের ২০২৫-২৬ অর্থবছর ও ২০২৬-২৭ অর্থবছরের জন্য ভিডাব্লিউবি আবেদনের উন্মুক্ত যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ আয়োজন এ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
ট্যাগ অফিসার মোংলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসনে, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় সংকর বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব কুমার হালদার, বুড়িডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পংকজ বিশ্বাস, মোংলা এনসিপি’র আহবায়ক মাজেদ মৃধা, যুবনেতা পুষ্পেন তরফদার, যুবদলের নেতা জিয়াউর রহমান,জামায়াত নেতা মোঃ মাইনুল ইসলাম, ছাত্রনেতা মেহেদী হাসান, ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





