রাজধানী

সচিবালয়ের সামনে মুখোমুখি অবস্থানে পুলিশ ও জুলাই ঐক্য

বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ছাত্র-জনতাকে নিয়ে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, সচিবালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ-জুলাই ঐক্য।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য। এর আগে, সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির পালনের তথ্য জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।

এই বিভাগের আরও সংবাদ

জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু আমরা দেখছি, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

এই বিভাগের আরও সংবাদ