রাজশাহী

পুঠিয়ায় পৃথক পৃথক ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

ব্যুরো রাজশাহীঃ পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কয়েকটি স্থানো পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহবানে শুক্রবার বিকাল ৪টায় পুঠিয়া উপজেলা সদরের ডাল মিল চত্বরে আলোচনা সভায় দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়াম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২০০৮ ও ২০১৮) পুঠিয়া-দুর্গাপুর অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। আলোচনা সভায় পুঠিয়া পৌর বিএনপি সভাপতি বজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়রম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু-হায়াত মো: আসাদুজ্জামান, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন প্রমুখ।

এছাড়াও সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং লোকে লোকারণ্য হয়। অন্যদিকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কর্মসূচি দেওয়া হয়। সেখানে প্রধান অতিথি বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যাবসায়ী ও বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, বেলপুকুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রাকিব,সদস্য সচিব বাবু সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানেও লোকে লোকারণ্য হয়ে যায়।

অপরদিকে উপজেলা সদরে অবস্থিত পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ও উপজেলা শ্রমিকদলের আহবানে আরেকটি অনুষ্ঠান পালিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি রোকুনুজ্জামান আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান। এছাড়াও শ্রমিক দল সহ বিএনপির অন্নান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য সহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সর্বশেষ দোয়া মাহফিলে দেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ তার পরিবার দলের জন্য দোয়া করা হয়।

এছাড়াও বিড়ালদাহ মাইপাড়া বাজার কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফার নেতৃত্বে মসজিদে দোয়া মাহফিল সহ দূস্থ পথচারী গরীবদের মাঝে খাবার বিতরণ করেন। বানেস্বর বাজারে শ্রমিক দলের একাংশ সহ ছাত্রদলের আলাদা কর্মসূচির মাধ্যমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ