বাগেরহাট

বাগেরহাটে ঘুষ ও তদবির ছাড়া ১২০ টাকায় স্বপ্ন পূরণ ২০ তরুণ তরুণীর

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়েই ঘুষ ও তদবিরমুক্ত এক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাগেরহাট জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ২০ জন তরুণ-তরুণী।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় ফলাফল ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠান। পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ নবনিযুক্ত সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় নতুন নিয়োগপ্রাপ্তদের চোখে ছিল অশ্রু, ঠোঁটে ছিল বিজয়ের হাসি এই দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে গর্বের ও স্মরণীয় দিন।

বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং আইজিপি মহোদয়ের নির্দেশ অনুযায়ী এবার আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি। কোনো ধরণের তদবির, ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি। আমরা চাই যোগ্য, সৎ ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক। আজকের এই ফলাফল তারই প্রমাণ।

এই বিভাগের আরও সংবাদ