বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে বুধবার


বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আগামীকাল বুধবার (২৭ মে)। এদিন সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ১৪৪৬ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদের তারিখ নির্ধারিত হবে এ বৈঠকে।
মঙ্গলবার (২৬ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার ৫ থেকে ১০ জুন পর্যন্ত ৬ দিনের নির্ধারিত ছুটি ঘোষণা করেছিল। তবে দুই দিন অফিস করার শর্তে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার, এর বিনিময়ে ১৭ ও ২৪ মে—দুই শনিবার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়েছে।
ফলে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত একটানা ১০ দিন ছুটি উপভোগ করতে পারবেন কর্মজীবীরা।





