খুলনা
কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ২১ মে বুধবার রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশী চালিয়ে মাদক কারবারি ১) আলেয়া (৬০), স্বামী-মৃত মজিবর মোল্যা, সাং-০১ নং আইজগাতি, থানা-রূপসা, ২) রুহুল আমিন(৩০), পিতা-মোঃ মোকবুল হোসেন, সাং-০১ নং আইজগাতি, থানা-রূপসা, এবং ৩) আনোয়ার হোসেন সোহাগ (৩৫), পিতা-মৃত: আমজাদ হোসেন, সাং-০১ নং ইসলামপুর ক্রসলেন, দোলখোলা, থানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে নিকট হতে মাদক কেনাবেচায় ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।





