খুলনা

খুলনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান তরঙ্গ নিউজকে উক্ত তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, খুলনা জেলার রূপসা থানাধীন খুলনা ঢাকা মহাসড়কের জাবুসা টোল প্লাজার পূর্ব পাশে ইমাদ পরিবহন নামীয় বাসের মধ্যে তল্লাশি করে সৈয়দ জুলফিকার আলী রিপন (৪৯)’কে ১ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

১৭ মে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা হইতে খুলনা গামী ইমাদ পরিবহন নামীয় বাসের ভিতরে আসামির দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় এর “-খ ” সার্কেল এর পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে রুপসা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামী জুলফিকার আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ