ভোলা

জামাতে ইসলামী ক্ষমতায় আসলে কুরআনের বিধান অনুযায়ী দেশ চলবে: অধ্যক্ষ নজরুল ইসলাম

ইয়ামিন হোসেন: জামাতে ইসলামী ক্ষমতায় আসলে কুরআনের বিধান অনুযায়ী দেশ চলবে ইনশাআল্লাহ। কুরআনের বিধান না থাকায় আজ দেশে শান্তি নেই, অরাজকতা চলছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম।

৯ই মে বিকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন জামাতে ইসলামীর আয়োজনে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, এ দেশে দিনের ভোট রাতে হয়েছে, কেন্দ্র থেকে ভোট বাক্স বিমানে তুলে নিয়ে গেছে এ কুরআনের আইনে দেশ চললে আওয়ামীলীগ এ সুযোগ পেতো না। এ সময় তিনি ঘরে ঘরে জামাতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান করেন।

বাংলাদেশ জামাতে ইসলামীর দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আমির অধ্যক্ষ ফজলুল হক মহসীনের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি শাহাদাত হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নায়েবে আমির মাওলানা আবদুল বারি, যুব বিভাগের উপজেলা সভাপতি ইয়াসীর আরাফাতপ্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ