মৌলভীবাজার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারে প্রেসক্লাবের সভা

নুরুল ইসলাম মজুদার,মৌলভীবাজার: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে প্রতি বছরের ন্যায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

(৫মে) সোমবার মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হল রুমে বিকাল ৪:টায় বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা সভাপতি সাংবাদিক রুমান আহমদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গনজাগরণের নির্বাহী সম্পাদক আনহার সমশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ তাজুদুর রহমান। সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু।

অন্যান্যদের মধ্যে আব্দুস বক্তব্য রাখেন সালাম সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা, শরীফ আহমদ ইমন সহ-সভাপতি মৌলভীবাজার জেলা শাখা, সাংবাদিক সোহেল আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক নুরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান মিন্টু, শামীম আহমদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা প্রমূখ।

এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব।’

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচকে এই তথ্য প্রকাশ করেছে।

৩৩.৭১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম (স্কোর ছিল ২৭.৬৪), এর আগের বছর ছিল ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।

আরএসএফের এই বছরের সূচকে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম ও ভুটানের ১৫২তম। ২৩ বছর ধরে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বার্ষিক সূচক প্রকাশ করে আসছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে।

দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ