ভোলা

ভোলায় ৫ দফা দাবীতে গ্যাস কোম্পানির সামনে মানববন্ধন

ভোলা প্রতিনিধি: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও ভোলার গ্যাস ভোলায় থাকার ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সাধারণত জনগণ।

৩০ এপ্রিল বুধবার সকাল ১০ টায় ভোলা সুন্দরবন গ্যাস কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের সামনে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে বোরহান উদ্দিন ও দৌলতখান উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় বক্তারা বলেন, ভোলার গ্যাস ভোলার চাহিদা মেটানোর পরে অন্য জেলায় রপ্তানী করা হোক। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবে।

এই বিভাগের আরও সংবাদ