খুলনা

কেএমপি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ টীম সাজাপ্রাপ্ত একজন আসামীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল শুক্রবার রাতে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন আঞ্জুমান রোডের মুচিপাড়া এলাকা থেকে জিআর-৩৪৫/১৯ দৌলতপুর ০২(১২)১৯, ধারা-৩৬(১) ১০ (ক) মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী শহিদুল ইসলাম সুমন, পিতা-জিয়াবুল হাওলাদার, সাং-মুচিপাড়া মোড় আঞ্জুমান রোড, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি’র) এডিসি, মিডিয়া, মোহাম্মদ আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৬ এপ্রিল শনিবার উপরোল্লিখিত তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ