প্রবাস

মালেশিয়ায় ক্রেন দূর্ঘটনায় বাংলাদেশী নির্মাণ শ্রমিক নিহত

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ মালেশিয়ায় ক্রেন দূর্ঘটনায় আসাদুল(৪০)নামে এক বাংলাদেশী নির্মান শ্রমিক নিহত হয়েছে। সোমবার (মালেশিয়ান সময়) সকাল ১১.৩০ মিনিটে সে দেশের হাঙ্গেরির সুবাং শহরের একটি নির্মাধীন ভবনে ঘটনাটি ঘটেছে।

নিহত প্রবাসী আসাদুল শার্শা উপজেলার বাগাআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সদ্দারের ছেলে।

নিহতের পরিবার থেকে জানা যায়,আসাদুল ৮ বছর পূর্বে মালেশিয়ায় প্রবাস জীবনের শুরু করেন। শুরু থেকে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে একটি ভবনে কাজ করার সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের খিল খুলে একটি লোহ দণ্ড তার মাথার উপর আছড়ে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। আসাদুলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও সংবাদ