বাগেরহাটে মাংস ও মাছের আড়ৎ ৭৬ হাজার টাকা জরিমানা


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে বাগেরহাট সদর ও ফতেপুর বাজারে অভিযান পরিচালিত করে মাংস ও মাছের আড়তে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় অভিযান পরিচালনাকালে তিনটি মাংসের দোকান ও একটি মৎস্য আড়তে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক জনাব শরিফা সুলতানা জানান, জরিমানার অর্থ ৭৬ হাজার টাকা তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।





