বাগেরহাটে চৈত্র সংক্রান্তি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী নীলপূজা অনুষ্ঠিত


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে চৈত্র সংক্রান্তির অন্যতম উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী নীলপূজা অনুষ্ঠিত। চৈত্র সংক্রান্তিতে এই পূজা শেষ হয়ে গেলেও বর্ষবরণেও থাকে পূজার আমেজ। পূজায় বালা নৃত্যে অংশগ্রহণ করেন শিব, গৌরী, রাধা, কৃষ্ণ সাজে স্থানীয় যুবক-যুবতী। সনাতন মানুষের কাছে নীল নাচ ঐতিহ্যের উৎসব হিসেবে পরিচিত।
নীলপূজা বা নীলষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব-দুর্গার বিবাহ বা ‘শিবের বিয়ে’ নামে পরিচিত। সাধারণত চৈত্র সংক্রান্তির উৎসবের নীলপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীলসন্ন্যাসীরা ও শিব-দুর্গার সঙেরা পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় ‘অষ্টক গান’। প্রাচীন ঐতিহ্যগুলো ধীরে ধীরে বীলিন হয়ে যাচ্ছে। এখন আর কেউ আগ্রহ প্রকাশ করে না রং-ঢং সেজে রাস্তায় নামতে।





