বাগেরহাটে দেখা মিলেছে অষ্টক নৃত্যনাট্যের


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে চৈত্র মাসের শেষে, গ্রামে গ্রামে এখনও ধ্বনিত হয় অষ্টকের সুর। শুধু গান নয়-এই অষ্টক এক ধরনের নৃত্যনাট্য, যা গাওয়া হয় দেবতার প্রশংসা হিসেবে।
“বাংলার লোক-সংস্কৃতি”-বইতে লক্ষ্য আছে , “অষ্টক গান বা অষ্টক নাচ পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের প্রাচীন লোকজসংস্কৃতির একটি অন্যতম প্রধানধারা। এটি সাধারণত ‘বাঙালি হিন্দু’ সমাজে চৈত্র সংক্রান্তির নানাবিধ আচার-অনুষ্ঠানের সময় পরিবেশিত হয়ে থাকে।
সাধারণভাবে, চৈত্র মাসের শেষ-তিন দিন “গাজন উৎসব”-এর আনুষঙ্গিক “নীলের বা শিবের গাজন” উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে, বিশেষত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংগঠিত লোকজ মেলায় বিভিন্ন ধরনের গান ও আচার-অনুষ্ঠানাদিতে অন্যতম প্রধান আনুষঙ্গিক পরিবেশনা হিসেবে আয়োজন করা হয় অষ্টক গান ও নাচ।
অষ্টক নৃত্যনাট্যকারা বলেন, এই অষ্টক গান ও নিত্য করে তারা সাধারণ মানুষকে আনন্দ দিন এবং নিজেরাও আনন্দ পান।





