বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করল বাগেরহাটেবাসী


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ কে বরন করল বাগেরহাটেবাসী।
সোমবার বাগেরহাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্য জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে শুরু একটি আনন্দ শোভাযাত্রা
র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা হয়।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
এ আনন্দ শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।জেলা পরিষদ অডুটরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।##





