শেরপুর
শেরপুরে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো মায়ের


আরফান আলী, শেরপুর: শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে অটোরিকশা চাপায় শিরিনা বেগম(৩২) নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার চর বসতি এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিরিনা বেগম নকলা উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিরিনা বেগমের মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আজ প্রথম পরীক্ষা হওয়ায় পরীক্ষার কেন্দ্রে দিতে যান মেয়েকে। ফেরার পথে এক অটোরিকশার সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই মারা যান তিনি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় পরীক্ষার্থীর মা মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা চলমান রয়েছে।





