বাগেরহাট

বাগেরহাটে বানিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ড, এক নারীর মৃত্যু

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে মাইশা প্লাজা নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে চিতলমারী উপজেলা সদরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে অংশ নিয়ে অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন।

৫তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, ৫ তলায় একটি বাসাবাড়ি রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ মুক্তি বিশ্বাস জানান, এখন পর্যন্ত ৪২ জন আমাদের এখানে এসেছেন এর মধ্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রনে রয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে। এটা ধোয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।

এই বিভাগের আরও সংবাদ