হিন্দু

শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রাম নবমী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আর্বিভাব তিথি ও মহা রামনবমী উপলক্ষে আজ রবিবার (৬ এপ্রিল) ঢাকার রাজপথে রাম নবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি স্বামীবাগ লোকনাথ মন্দির থেকে শুরু করে রামসীতা মন্দির হয়ে আবার লোকনাথ মন্দিরে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রাটিতে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে দলে দলে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের নারী -পুরুষ অংশ গ্রহণ করে।

রাম নবমী উপলক্ষে উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ হিন্দু মহাজোট। শোভাযাত্রাটির সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট।

বাংলাদেশ হিন্দু মহাজোট এর সভাপতি শ্রী বিধান বিহারি গোস্বামী ও সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার চক্রবর্তী এর দিকনির্দেশনায় পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে সনাতনীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

গত বছরেও ঢাকার রাজপথে সবচেয়ে বড় শোভাযাত্রা করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট এবারেও সেই ধারাবাহিক ধরে রেখেছে বাংলাদেশ হিন্দু মহাজোট। প্রভু রামচন্দ্রের কৃপায় ভবিষ্যতেও আরো বড় শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনা আছে বলে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ