হিন্দু

ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধব দেবের অভিষেক ও রথযাত্রা পুর্ণমিলনী অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু), সিনিয়র রিপোর্টার: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাইয়ের চারশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব -২০২৫ শেষে প্রতিবারের মতো এবারও শ্রীশ্রী যশোমাধব দেবের অভিষেক অনুষ্ঠান ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে অনুষ্ঠিত হয়েছে সেইসাথে এবার রথযাত্রা উৎসবের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে রথযাত্রা উৎসব -২০২৫ শুরুর আগে প্রস্তুতি মূলক সভায় স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে প্রস্তাব করা হয়েছিল এবার রথযাত্রা উৎসব শেষ হবার পর পুর্ণমিলনী করার।সেই৷ প্রেক্ষিতে এবার রথযাত্রা পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরে যশোমাধব দেবের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মন্দিরের পুরহিত উত্তম গাঙ্গুলীর নেতৃত্বে অভিষেক অনুষ্ঠানের ধর্মীয় আচার রীতিনীতি অনুযায়ী কার্যক্রম শুরু হয় মন্দিরের ভিতর বিকেল তিনটার দিকে অভিষেক অনুষ্ঠান চলে।

এদিকে উক্ত মন্দিরের নাট-মন্দিরে দুপুর দেড়টার দিকে রথযাত্রা উৎসবের পুর্নমিলনী অনুষ্ঠান রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে- তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতা কামনায় শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির কর্মকর্তা, সদস্যবৃন্দ,স্বেচ্ছাসেবকবৃন্দ ও এতদ্ অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দের উপস্থিতিতে বিশেষ প্রার্থনা সভার মধ্য দিয়ে শুরু হয়।

এরপর রথযাত্রা পুর্নমিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা শ্রী সুকান্ত বনিক। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন।

এ’সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিদ্বয় শ্রী অসিত গোস্বামী, শ্রী প্রদীপ কুমার মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী পাল,কোষাধ্যক্ষ শ্রী রতন পাল,কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল,প্রচার সম্পাদক সাংবাদিক শ্রী দীপক চন্দ্র পাল, কর্মকর্তা শ্রী কাঞ্চন বনিক সহ মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -সদস্যবৃন্দ,স্বেচ্ছাসেবকবৃন্দ ও ভক্তবৃন্দ।

শ্রীশ্রী যশোমাধব দেবের অভিষেক ও রথযাত্রা পুনঃমিলনী ২০২৫
সুন্দর, সুশৃঙ্খল ও যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রীশ্রী যশোমাধব দেবের অভিষেক ও রথযাত্রা পুনঃমিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায়
রথযাত্রা উৎসবকে সফল করতে নিরলস পরিশ্রমকারী সকল স্বেচ্ছাসেবক, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয় মন্দির কমিটির পক্ষ থেকে।
আলোচনা সভা শেষে উপস্থিত মন্দির কমিটির কর্মকর্তা, সদস্যবৃন্দ,স্বেচ্ছাসেবকবৃন্দ ও ভক্তবৃন্দের জন্য প্রসাদ সেবার আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ