ভোলা

ভালো নেই ভোলার বেদে সম্প্রদায়েরা

ইয়ামিন হোসেন: পবিত্র রমজান মাসে ভাল নেই নদীতে ও তাঁবু করে বাস করা ভোলার বেদে সম্প্রদায়ের বাসিন্দারা।

মেঘনা-তেতুলিয়াতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় এবং রমজান মাসে অন্য কোনো কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটছে তাদের। ভোলা সদরের রাজাপুরের জোরখাল, ভাংতির খাল, ভোলারখাল ও তার বাইরে অনেক বেদে পরিবারের বসবাস। তারাও একইভাবে দিনযাপন করছেন।

এই বিভাগের আরও সংবাদ

ভোলার ভেদুরিয়া ঘাটের বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, অধিকাংশ মানুষই কর্মহীন বসে আছে। রোজা রেখে সিংগা লাগানোর নিয়ম না থাকায় তাদের রোজগারের পথও বন্ধ। এতে চরম দুর্দিন কাটাচ্ছে পরিবার পরিজন নিয়ে এ পরিবারগুলো।

অন্যদিকে নদীতে তেমন মাছ ধরা পড়ছে না, এ ছাড়া চলছে মৎস্য অভিযান ফলে পুরুষদের অর্থ উপার্জনের সব পথ বন্ধ। আর এর মধ্যেই রোজা রাখছেন। কিন্তু কেমন কাটছে তাদের এই রোজার মাস, সে খবর রাখছে না কেউ। প্রতিদিন সাহরিতে ভর্তা, শাক, লতা-পাতা দিয়ে ভাত খেয়ে কোনো রকম রোজা পালন করছেন তারা।

রাজাপুরের জোরখাল এলাকার বেদে সর্দার কালাম জানান, এখানে প্রায় ১২০টি বেদে পরিবার রয়েছে। তারা অনেক বছর ধরে এ এলাকায় বাস করেন। কিন্তু সরকারিভাবে তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। বেদে সর্দারনী বানু বলেন, আমরা গরীব মানুষ, বেইন রাইতে বর্তা আর হাগ সবজি দিয়া ভাত খাই। বিয়াল বেলা পানি আর চাইরডা মুড়ি দিয়া ইপতার করি। আমরা মাছ গোছ এগুলা কই পামু বাবা।

জমেলা, আকলিমা বলেন, রোজার মাসে আমরা ভালো নেই। রমজান মাসে রোজা রেখে সিংগা নিতে চায় না। তাছাড়া রোজা ও রৌদ্রের কারণে থালা-বাসনও ফেরি কইরা বেছতে পারিনা। আর বেছতে গেলেও মানুষজন তা কিনতে চায় না। নদীতে তেমন মাছ ধরা পড়ছে না, এজন্য আমাদের আয় উর্পাজন নেই। অনেক কষ্ট করে সংসার চলে।

ভোলার জেলা প্রশাসনের সহযোগিতায় সরকার এসব বেদে পরিবারগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা তাদের।

এই বিভাগের আরও সংবাদ