সুন্দরবনে ২৮ কেজি হরিনের মাংসসহ শিকারী আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার( ১৪ মার্চ) সকাল ১১টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ঐ এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়।আটককৃত হরিণ শিকারীর হলেন খুলনার দাকোপ এলাকার বাসিন্ধা মোঃ ইয়াসিন গাজি (২৭)।
জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।





