বাগেরহাট

মোংলায় বিনামূল্যে দুই শতাধিক অসহায় দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় বিনামূল্যে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেছে কোস্টগার্ড পশ্চিম জোন(মোংলা)।

গতকাল সোমবার(১০মার্চ)রাত সাড়ে ৮টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় আজ সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। এসময়ে মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার রাশেদ জামান,এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

জনসচেতনতামূলক এ সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ