কুষ্টিয়া

কুষ্টিয়ায় এলজিইডির সড়ক নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় এলজিইডির সড়ক নির্মান কাজে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজে নির্মান কাজে
ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরন। খোয়ার বদলে ব্যবহার করা হচ্ছে পচা ইট, মানা
হচ্ছেনা কোন নিয়মনীতি। যেন প্রস্তুত করা হচ্ছে লুটপাটের ক্ষেত্র। ফলে সড়ক নির্মানে সরকারের বরাদ্দের কোটি কোটি টাকা জলে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরে ২ টি প্যাকেজে ৫ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে মিরপুর উপজেলার মশান থেকে পোড়াদহ অভিমূখে ৪ কিলোমিটারের সড়কের সংস্কার কাজ হাতে নেয় কুষ্টিয়া এলজিইডি। যার কাজ পায় ফারুক হোসেন ও আনিচ হোসেন নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়ক নির্মানের এ কাজ নিয়ে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজস্যে নির্মান কাজে
ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরন।

স্থানীয়রা জানান, খোয়ার বদলে ব্যবহার করা হচ্ছে পচা ইট, মানা হচ্ছেনা কোন নিয়মনীতি। নিয়মমাফিক সড়ক নির্মানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় এক ব্যক্তি জানান, এখানে ইট দেওয়ার কথা ১নং, কিন্তু ব্যবহার করা হচ্ছে ২নং ইট। যে ভাবে পাইলিং করার দরকার সে ভাবে হচ্ছে না। বালির সাথে খোয়ার পরিমান খারাপ হচ্ছে।

এছাড়া অন্য দুই ব্যক্তি জানান, এখানে আদলা, খোয়া, পোড়া মাটি মিশিয়ে এনে রাস্তায় ব্যবহার করছে। বাইরে থেকে খারাপ ইট এনে কাজ করায় খারাপ হচ্ছে সড়কটি। কাজ হচ্ছে ধীর গতিতে, মানুষের চলাচলে সাইডের ইটগুলো পড়ে নষ্ট হচ্ছে, আবার শ্রমিক দ্বারা সেখানে কাজ করা হচ্ছে। এতে করে একের অধিক টাকা ব্যয় হচ্ছে। সড়ক নির্মান কাজে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবী স্থানীয়দের।

এদিকে সড়ক নির্মানে স্থানীয়দের অনিয়মের অভিযোগের বিষয়টি অকপটে স্বীকারও করছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রানা বলেন, কাজের ক্ষেত্রে ভালো-খারাপ থাকে। কিছু ইট ভালো খারাপ থাকেই, এটা পরে টেস্ট করে খারাপ মনে হলে সে দায় ঠিকাদার প্রতিষ্ঠানকে নিতে হয়।

অনিয়মের অভিযোগে সড়ক নির্মান কাজের সাইডে এলজিইডির কোন প্রতিনিধি পাওয়া না গেলেও দেখভালের দায়িত্বে থাকা মিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, আমাদের অবহেলার কোন সুযোগ নেই এখানে। কোন রকম ঘাটতির সুযোগ নেই। স্পেশো গত কাজ করে বের হওয়ার মতো স্কোপ কোন ঠিকাদার প্রতিষ্ঠানের নেই। আমরা সকাল বিকাল রাস্তায় যাই, এবং সেখানে সার্বক্ষনিক একজন লোক রাস্তায় থাকে।

এবিষয়ে কুষ্টিয়া এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, সড়ক নির্মানে অনয়িমের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই বিভাগের আরও সংবাদ