খুলনা
কেএমপি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ০৪ মার্চ মঙ্গলবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে মাদক কারবারি মফিজুর রহমান (৫৫), পিতা-মৃত শের আলী মন্ডল, সাং-নিশ্চিন্তপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং — এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ৫ মার্চ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





