আন্তর্জাতিক

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ মার্চ) সকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আল-আমিন (৩২) উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে আলা-আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে। এতে আল-আমীন গুরুতর আহত হন।

পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে উপজেলার বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে, সেটা এখনও বলা যাচ্ছে না। মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ