Uncategorized

স্টক গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির প্রথম বনভোজন অনুষ্ঠিত

গত ২৪ শে ফেব্রুয়ারি ২০২৫ প্রিয়াঙ্কা রিসোর্ট, বিরুলিয়া, উওরাতে ” স্টক গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি লি : এর আয়োজনে প্রথম বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮ টায় কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পরে সমিতির সকল সদস্যদের সন্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির সভাপতি ও সেক্রেটারি মহোদয়।

এই বিভাগের আরও সংবাদ

করোনো ভাইরাস এর ভয়াল আক্রমণের পরে এই শিল্প প্রায় ধ্বংসের পথে চলে গিয়েছিল। অনেক ব্যবসায়ী কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়ে হতাশায় নিমজ্জিত অবস্থায় ছিল।অনেক ব্যবসায়ী মৃত্যুবরনও করেছেন। তাই এই বনভোজন আয়োজন এর মাধ্যমে সকল ছোট বড় ব্যবসায়ীদের আবার ব্যবসায়িকভাবে প্রাণবন্ত করে তুলবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন সমিতির সম্মানিত সদস্যরা।

অনেক পুরাতন ব্যবসায়ী,, বন্ধু-বান্ধব, বড় ভাই ছোট ভাই যারা এই স্টক গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত সকলের সাথে বনভোজনে এসে সবাই হই হুল্লোড় ও ছবি তুলে স্মৃতিময় করে রাখার চেষ্টা করেছেন ।সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীরা সারা দিন ছিল প্রচন্ড প্রাণবন্ত ও উচ্ছ্বসিত। দীর্ঘ দিন পরে সবাই একসাথে মিলিত হতে পেরে সকলের চোখে মুখে ছিল হাসির ফোয়ারা।

বনভোজন অনুষ্ঠানে উপস্থিত স্টক বায়ার, সাপ্লায়ার মিডিয়া ও কয়েকজন বিদেশি বায়ার সহ প্রায় ১২০০ জন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উওরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি সহ উওরা পশ্চিম ও মিরপুর রূপনগর থানার অফিসার্স ইনচার্জ সহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

বক্তারা তাদের বক্তব্যে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ও পরবর্তী মিটিং এ সদস্যদের জন্য ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করার আশা ব্যক্ত করেন।
সমিতির সন্মানীত সভাপতি হাসান রেজা সাঈদ এর বক্তব্যের পরে সেক্রেটারি মো : আলমগীর খান তার বক্তব্যে স্টক গার্মেন্টস ব্যবসার ১৯৯৭/৯৮ সালের শুরুর দিক থেকে আজ পর্যন্ত যেসকল বাধা বিপত্তি প্রতিবন্ধকতা হয়ে এসেছিল সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনেক পরিশ্রম, সময়, অর্থ এবং কষ্টের বিনিময়ে সমিতি আজ আলোর মুখ দেখতে শুরু করেছে । সমিতির সদস্য সদস্যদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন সমিতির কর্মকর্তা বৃন্দরা।
এই স্টক গার্মেন্টস ব্যবসা থেকে আমাদের এই বাংলাদেশে কোটি কোটি ডলার বৈদেশিক রেমিট্যান্স আসে। তাই এই শিল্পকে রক্ষা করার দায়িত্ব সরকার সহ আমাদের সকলের সে বিষয়েও বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।

বনভোজনে সকালের নাস্তা দুপুরের আনলিমিটেড পোলাও, মুরগির রোস্ট, গরুর রেজালা,টিক্কা, চাইনিজ সবজি, ডাল,সুস্বাদু দই এর সাথে কোক ও পানি ছিল খাবারের তালিকায়।
আর বিকেলের নাস্তা ছিল ননীর ছানা মিষ্টি সহ পর্যাপ্ত পরিমাণের নাস্তা।
দুপুরের খাবারের পরে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা ও লটারি পুরস্কার বিতরণ।
লটারিতে প্রথম পুরস্কার মোটরসাইকেল,সহ, ডাবল ডোর ফ্রিজ, এলইডি টেলিভিশন, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ ৩০ টি আকর্ষণীয় পুরস্কার।
লটারির পুরস্কার বিতরণ শেষে শুরু হয় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন স্টক গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির কয়েকজন সদস্য সহ নাইজেরিয়ার বায়ার লুইস অলিভ এর অসাধারণ বাংলা গানের পারফর্ম। এর পরে শুরু হয় দেশের খ্যাতনামা শিল্পী আশিকুর রহমান আশিক, আয়েশা জেবিন দীপা, বেলী,ও দুষ্টু পোলাপান খ্যাত তারকা সংগীত শিল্পী ঐশীর গানের পারফর্ম।
অনুষ্ঠান শেষে সঞ্চালক ইমরান তালুকদার সন্মানিত সভাপতি ও সেক্রেটারী মহোদয়ের অনুমতিক্রমে সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সমবায় সমিতির দক্ষ ভলেন্টিয়ার টিম এর কঠোর তদারকি ও শৃঙ্খলা কমিটির দক্ষতায় সুন্দর ও উপভোগ্য একটি বনভোজন সকলের সহযোগিতায় সমিতির সকল সদস্যরা সুশৃংখলভাবে অনুষ্ঠানটি উপভোগ করেছেন।

এই বিভাগের আরও সংবাদ