পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত ছাফিয়া পুঠিয়া কান্দ্রা দাখিল মাদ্রাসা সপ্তম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শী একজন বলেন মঙ্গলবার দুপুর একটার দিকে কান্দ্রা গ্রামের আব্দুস সালাম তার পরিবার নিয়ে ভ্যানে করে শাহবাজপুরে যাচ্ছিলো। পথিমধ্যে ধান মাড়াই করা পাওয়ার থ্রেসার পেছন থেকে ধাক্কা দিলে তার মেয়ে ছাফিয়া ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় ও ঘাড়ে আঘাত পায়।
এসময় স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠালে পথিমধ্যে সে মারা যায়। স্থানীয় লোকজন পাওয়ার থ্রেসারটি আটক করেছে। তবে এর ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের বাবা জানান, এঘটনার সুষ্ঠু চান তিনি। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





