বাগেরহাট
মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় যথামর্যাদায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আজ শুক্রবার(২১ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষ্য জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পরে সকালে উপজেলা প্রশাসের নের্তৃত্ব প্রভাতফেরি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মোংলা পোর্ট পৌরসভা,বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।





