খুলনা

কেএমপি’র অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ১৫ ফেব্রুয়ারি সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ জিরোপয়েন্ট মোড় থেকে মোঃ মাসুদ রানা (৩০), পিতা-মৃত আলমগীর হোসেন, সাং-নলকুড়া, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে ০১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৬ ফেব্রুয়ারি অপর এক অভিযানে সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ হোগলাডাঙ্গা এলাকা থেকে অহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত: এস্কেন্দার সরদার, সাং-দক্ষিণ পালোরদি, থানা-গৌরনদি, জেলা-বরিশালকে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ