Uncategorized

শুক্রবার সকালেও চলতে পারে মেট্রোরেল

রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রোরেল বর্তমানে বিকেল সাড়ে ৩টা থেকে থেকে রাত পৌনে ১০ পর্যন্ত চলাচল করছে। তবে আগামী মে মাস থেকে শুক্রবার সকালেও মেট্রোরেল চালানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কি-না আমরা চেষ্টা করছি। এ লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব। উপদেষ্টার নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি।

ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেলের পিলারে গ্রাফিতি একসেপটেড। গ্রাফিতে আমাদের উদ্বুদ্ধ করেছে। এটি আমাদের পরিবর্তনের সহায়তা করেছে। কিন্তু মনের আনন্দে এখন অনেকে পোস্টার লাগাচ্ছেন। আমাদের যে অ্যাকশন, সেটা আমরা নেব। ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি করপোরেশন ও পুলিশকে চিঠিও দিচ্ছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, সহসভাপতি পার্থ সারথি দাস এবং নির্বাহী কমিটির সদস্য মুনিমা সুলতানা।

এই বিভাগের আরও সংবাদ