রাজশাহী

পুঠিয়ায় আগুনে দগ্ধ হয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

ব্যুরো রাজশাহীঃ পুঠিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারুফা(২৫) নামের এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যু বরণ কারেন।

জানা যায়, বানেশ্বর ইউনিয়নের বগারট্যাক এলাকার ইন্তাজ আলীর মেয়ে মারুফা গত রবিবার (২৬ জানুয়ারি) সকালে তার মা রুটি তৈরি করছিলেন। আর মারুফা পাশে বসে শীতের সকালে চুলার আগুনের কাছে বসে ছিলো। এমন সময় তার মা অন্য কাজের জন্য তাকে রেখে চুলার কাছ থেকে বাইরে গেলে মারুফার কাপড়ে আগুন লেগে যায়। পরে তার মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে কাপড় খুলতে খুলতে শরীরের বেশিরভাগ অংশই আগুনে পুড়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হলে রবিবার ভোরে মারুফা মারা যায়।

পুঠিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আমরা খবর সেখানে গিয়েছিলাম। তদন্ত করে দেখেছি আসলেই সে প্রতিবন্ধী এবং গায়ে আগুন লেগেই মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ নাই। পরে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ