খুলনা

খুলনায় চোরাই ৩ ইজিবাইকসহ গ্রেফতার ৪

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : চোরাই তিন ইজিবাইকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।২৮ জানুয়ারী মঙ্গলবার রাতে তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতরা হলো –মো: সাগর মোল্লা, আসিফ শেখ, আসাদুল হোসেন এবং মো: হেলাল তালুকদার।

খুলনা থানার এস আই রাকিবুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ৪ নং ফুড ঘাটস্থ আনসারের ব্যারাকে কতিপয় চোরাই ইজিবাইক ক্রয় – বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মো: সাগর মোল্লা এবং আসিফ শেখকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ২ লাখ টাকা মূল্যের একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক হওয়া ঐ দু’জন পুলিশের কাছে আরও ইজিবাইক রয়েছে বলে স্বীকারোক্তি দেয়। পুলিশ নগরীর খানজাহান আলী থানাধীন সোনালী জুট মিল পারিবারিক কলোনীর মেইনগেটের সামনে থেকে আরও দু’টি ইজিবাইকসহ আরও দু’জনকে আটক করে। আটক ৪ জনের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় চুরির অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে , পুলিশ জানায়।

এই বিভাগের আরও সংবাদ