মোংলায় আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৮জানুয়ারী) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাস সংলগ্ন মাঠে দিনব্যাপী এ ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে উদয় শংকর বিশ্বাস বলেন,আমাদের সুস্থ থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। পড়াশোনার পাশাপাশি আমাদের অবসর সময়ে খেলাধুলা করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন খারাপ সঙ্গে না মেশে। অবসরে মাঠে খেলাধুলা করতে পারে সে দিকে খেয়াল ও সময় দিতে হবে। আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যত।
এসময়ে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যহ্ম তুষার কান্তি গাইন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখর হালদার, শামীমা নারগিস,মোঃ ইব্রাহিমসহ শিক্ষক, অভিভাবক,শিহ্মার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





