রাজধানী

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শরিফুল ইসলাম মিল্টনের কম্বল বিতরণ

গতকাল ২৪ জানুয়ারি ২০২৫, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের ও কম্বল বিতরণ আয়োজন করে।

পল্লবী থানার অহংকার শফিকুল ইসলাম মিলটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে শরিফুল ইসলাম মিল্টন তার বক্তব্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশকে এগিয়ে নিতে হবে কোন প্রকার চাঁদাবাজি, সন্ত্রাসী যেই করুক তাকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করতে হবে‌।

এই বিভাগের আরও সংবাদ

সকল নেতাকর্মী উদ্দেশ্যে বলেন তারেক রহমানের নির্দেশে অসহায় দরিদ্র মানুষের পাশে প্রত্যেক নেতা কর্মীকে দাঁড়াতে হবে দলে কোন প্রকার আওয়ামী লীগের নেতা কর্মীকে আশ্রয় দেওয়া যাবে না, গত ১৮ বছর বিএনপি’র যে সকল নেতাকর্মী নির্যাতিত হয়েছে জেল খেটেছে পালিয়ে বেরিয়েছে তাদের জন্য আমার দরজা খোলা

তিনি আরো বলেন পল্লবী তথা ঢাকা ১৬ আসনের সকল নাগরিকের অধিকার আদায়ের নিজেকে বিলিয়ে দেব এবং সর্বদা প্রত্যেকটা নাগরিকের পাশে থাকবো এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বক্তব্য শেষে তিনি পাঁচশত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এরপূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের আত্তার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ