বাগেরহাট

সুন্দরবন থেকে অবৈধ ফাইসা মাছের পোনা ট্রলারসহ আটক ১০

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবন থেকে অবৈধভাবে ফাইসা মাছের পোনার ট্রলারসহ ১০ জনকে আটক করেছে বন-বিভাগ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মোংলার পশুর নদী সংলগ্ন বগুড়া নদীর ঘাটে অভিযান চালিয়ে একটি ট্রলার সহ অবৈধ ভাবে আহরহিত ৫০ হাজার ফাইসা মাছের পোনা, ট্রলারসহ ১০ জনকে আটক করে বন বিভাগ।

পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুন্দরবনের নদী-খাল থেকে অবৈধভাবে ফাইসা মাছের পোনা আহরণ করে তা পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে দ্রুত মোংলার পশুর নদী সংলগ্ন বগুড়া নদীর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় একটি ট্রলার তল্লাশি করে অবৈধ ৫০ হাজার ফাইসা মাছের পোনাসহ ১০ জনকে আটক করি।

পরে জব্দকৃত মাছ সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে জরিমানা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ