রাজধানী

মাদক কারবারি ও ছিনতাইকারী শুক্কুর আলী গ্রেফতার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ছয়টি মামলায় পরোয়ানাভুক্ত, ১২টি মামলার আসামি মোঃ শুক্কুর আলী (২৮) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৯:১০ ঘটিকায় তেজগাঁও থানার ফার্মগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শনিবার থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেইটের ফুটওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মোঃ শুক্কুর আলী একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ও তার সহযোগিরা মিলে মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় করতো। উক্ত এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগিরা জড়িত। শুক্কুর আলীর বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা ও হাজারীবাগ থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলা রয়েছে যার মধ্যে ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারকৃত শুক্কুর আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ