কুষ্টিয়া

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: প্রেস সচিব

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) এর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে সে যেমন তার পিতার হত্যাকারীদের খুঁজে খুঁজে বের করে বিচার করেছে, তেমনি তাকেও একইভাবে বিচারের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাংগীর আলম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হোসাইন আল মামুন। আলোচক ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং-এ সংযুক্ত ও বাসসের বিশেষ সংবাদদাতা রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইবির কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ড. রাশিদুজ্জামান ও সঞ্চালনা করেন ইবির সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।

এই বিভাগের আরও সংবাদ