খুলনা

কেএমপি’র অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ আটক ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান:খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ ১৭ জানুয়ারী শুক্রবার রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ স্বরণী এলাকা থেকে জাকির হোসেন (৪১), পিতা-মোঃ মফিজুর রহমান, সাং-পাংখারচর উত্তর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পি সাং-সোনাডাঙ্গা আবাসিক এলাকা ২য় ফেইজ, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে ১০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং — এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ১৮ জানুয়ারী শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ