রাজধানী

হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন

রাজধানী হাজারীবাগে একটি ট্যানারির গোডাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুনের সূত্রপাতের খবর আসে।

এই বিভাগের আরও সংবাদ

ওই খবরে ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়েছে। আরও চারটি ইউনিট পথে আছে। এ ছাড়া আরও চার ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এই বিভাগের আরও সংবাদ