মোংলায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু


সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলার দিগরাজে ট্রেনের নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে । আজ রবিবার দুপুরে দিকে দিগরাজ লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই শিশুর নাম মরিয়ম খাতুন (৩) নিহত মরিয়ম মোংলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ গ্রামের রোকন শেখের মেয়ে।
স্হানীয়রা জানায়, আজ দুপুরে দিগরাজ লেভেলক্রসিং এলাকায় যাত্রী নিয়ে একটি বাস রেললাইন পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে মোংলা গামী কমিউটার ট্রেন দিগরাজ রেল ক্রসিং এলাকায় পৌছায়।
এ সময় মোংলা থেকে খুলনা গামী একটি যাত্রীবাহী বাস রেললাইন উপর চলে আসলে বাস থেকে যাত্রীরা দ্রুত নামার সময় চলন্ত ট্রেনটির নিচে পড়ে শিশুটি আহত হলে বন্দর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। বাসটি নিরাপদে রেল লাইন থেকে সরে যায়। তবে লেভেল ক্রসিং এলাকায় সিগনালম্যাান ছিলো না। এ প্রতিবাদে বিক্ষুব্দ জনতা মোংলা খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।





