রাজধানী

দাফন ও দাহের নামে সব ফি বাতিলের দাবি

আজ দুপুর ২ঘটিকায় ঢাকার ঐতিহাসিক কবরস্থান আজিমপুরের সামনের রাস্তায় গণসংহতি আনদোলন, ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে নগরবাসীদের মৃত্যুর পর শেষকৃত্য সম্পাদনে সকল প্রকার চার্জ / ফি বাতিলের দাবিতে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন লালবাগ থানার আহবায়ক ইসমাইল হোসেন টিটো,সঞ্চালনা করেন সংগঠকসাইফুদ্দিন আহমেদ ফায়সাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু।

এই বিভাগের আরও সংবাদ

কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো: সেলিমুজ্জামান, ,লালবাগ থানার সদস্য সচিব বাহাউদ্দীন, চকবাজার থানার আহবায়ক মো:আলী,বংশাল থানার আহবায়ক জয় ভৌমিক,কোতয়ালী থানার আহবায়ক মো:হাসান,বংশাল থানার সদস্য সচিব আহম্মদ উল্লাহ সুমিত, চকবাজার থানার সদস্য সচিব হাসান,কোতয়ালী থানার সদস্য সচিব ফারুক হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে মনির উদ্দীন পাপ্পু বলেন, নগরে বসবাসকারী প্রতিটা নাগরিক জন্মের পর থেকেই নানা ধরনের কর কর্পোরেশনের প্রদান করে থাকে। সে সকল কর নগর কর্তৃপক্ষ নগরবাসীর সেবায় ব্যবহার করার কথা। কিন্তু, দুঃখের সাথে যদি লক্ষ্য করি যে, যেখানে কিছুদিন আগেও পূর্বেকার মেয়র দাফন ও দাহের জন্য সকল চার্জ বাতিল করেছিলেন, এখন সেখানে রেজিষ্ট্রেশন ফি এর নামে ১,০০০ টাকা এবং অতিরিক্ত আরে ৮৬০ টাকা নেয়া হয়৷ এছাড়াও চাটাই / বাঁশ / কবর খননের জন্য অতিরিক্ত আরো প্রায় ৩,০০০ টাকা খরচ করতে হয় একটি পরিবারকে।

যে শহরে কোটিখানেক নিম্ন আয়ের মানুষ বসবাস করে সেখানে এই ফি আদায় অন্যায় ও অন্যায্য। আমরা বলছি, অবিলম্বে এসকল ফি বাতিল করে সিটি কর্পোরেশনকেই দাফন ও দাহের পূর্ণদায়িত্ব নিতে হবে।ইজারার নামে কতিপয় ব্যক্তির অনৈতিক আয়ের ব্যাবস্থা বাতিল করতে হবে।

যেখানে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স থেকে বছরে ১,০০০ কোটি টাকার উপরে রাজস্ব আয় হয়, সেখানে সিটি কর্পোরেশনের জন্য এই ব্যয়ের দায়িত্ব গ্রহণ করা কোন বিষয়ই নয়।

দক্ষিণের সদস্য সচিব মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, আমরা জনবান্ধব সিটি কর্পোরেশন চাই, নাগরিকদের উপর কোন অন্যায় ফি চাপিয়ে দেয়া যাবেনা।এটা বাতিল করা না হলে আমার নগর ভবন ঘেরাও এর মত বৃহৎ কর্মসূচি দেবো অদূরভবিষ্যতে।

এই বিভাগের আরও সংবাদ