রাজশাহী
পুঠিয়ায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি সেলিমকে (৪৫) গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক সেলিম পুঠিয়া সদর ইউনিয়নের পালোপাড়া গ্রামের মৃত্যু বেলায়েত উদ্দিনের ছেলে।
বুধবার (৮ জানুয়ারী ) সকাল সাড়ে এগারোটায় দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
একাধিক সূত্রে জানা গেছে,গাড়ি ভাঙচুর ও এলাকায় নানা রকম অপরাধের সাথে জড়িত থেকে নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।





