বাগেরহাট

মোংলায় ১১ কেজি হরিণের মাংস সহ ৬ জন আটক

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি হরিণের মাংস সহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।

আটককৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু এবং মোসাম্মাত মুক্তা। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কোস্টগার্ড মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ।

অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি হরিণের মাংস সহ ৬ জনকে আটক করে। জব্দকৃত হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন স্টেশন কর্মকর্তা ঢাংমারী ফরেস্ট অফিস, চাঁদপাই এর নিকট হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ