টাঙ্গাইল

নাগরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কেএম সুজন, নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: ‘এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকা তলে,লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় আমাদের লক্ষ্য উৎপাদনমূখী শিক্ষা ব্যবস্থা’-এই শ্লোগান কে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫ নাগরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে নাগরপুর সরকারি কলেজ থেকে একটি র‌্যালী বের হয়ে সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে । র‌্যালী শেষে নাগরপুর সরকারি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান।এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা,যুবদলের সদস্য সচিব( ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলাম সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল,উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ